• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

বিএনপি ক্ষমতায় এলে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন ঘটবে: মির্জা ফখরুল

মোঃ মকবুলার রহমান / ১৬৩ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ মকবুলার রহমান 

স্টাফ রিপোর্টার: 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের সমর্থনে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তবে দেশে কেবল রাজনৈতিক পরিবর্তনই নয়, অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও নতুন দিগন্ত উন্মোচিত হবে । তার দেওয়া এমন বক্তব্য ইউএনবি সুত্রে জানা গেছে ।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সংস্কার প্রসঙ্গে ফখরুল জানান, সংস্কার কমিশনের প্রস্তাবগুলো সমাধানে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে। পাশাপাশি ৩১ দফা কর্মসূচি প্রবর্তনের মাধ্যমে দেশের রাজনীতিতে আমূল পরিবর্তনের ভিত্তি গড়ে দিয়েছে দলটি। তিনি বলেন, সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সুষ্ঠুভাবে আয়োজন করা।

গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিএনপিকে বারবার ধ্বংসের চেষ্টা করা হয়েছে উল্লেখ করে মহাসচিব বলেন, গত ১৫ বছরে বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, ২০ হাজারেরও বেশি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং ১ হাজার ৭০০ জনকে গুম করা হয়েছে। তার অভিযোগ, দেশে একটি নির্মম ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়া হয়েছিল।

ফখরুল বলেন, “বিএনপি ফিনিক্স পাখির মতো বারবার ফিরে এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে, খালেদা জিয়ার নেতৃত্বে এবং বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকা নিয়ে। জনগণের আন্দোলনের মাধ্যমেই আমরা সেই দমনপীড়ন থেকে মুক্তি পেয়েছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd