• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ প্রধান উপদেষ্টার

মোঃ মকবুলার রহমান / ৪৯১ Time View
Update : সোমবার, ২১ জুলাই, ২০২৫

মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানি ও আহতদের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

সোমবার (২১ জুলাই) এক শোকবার্তায় তিনি বলেন, “উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যে হৃদয়বিদারক পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আমি গভীরভাবে শোকাহত। এই দুর্ঘটনায় বিমানসেনা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা জাতির জন্য এক গভীর বেদনার মুহূর্ত।”

তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সংশ্লিষ্ট হাসপাতাল ও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে নির্দেশ দেন।

ড. ইউনূস আরও বলেন, “সরকার ইতোমধ্যে দুর্ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।”

উল্লেখ্য, আজ দুপুরে ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।

সুত্র:বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd