• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

বৃদ্ধ মা-বাবাকে মারধর ভূরুঙ্গামারীতে দুই ছেলে গ্রেফতার

মোঃ আব্দুর রাজ্জাক সরকার / ৩০৩ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

মোঃ আব্দুর রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পারিবারিক কলহের জেরে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগে দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। পরে শনিবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
মো. মাসুদ রানা (৩২) এবং মো. কুদরাত-ই-হৃদয় (২২)। তারা উপজেলার গছিডাঙ্গা গ্রামের বাসিন্দা মো. আব্দুল বারীর ছেলে।

ভুক্তভোগী মা মনয়ারা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, পারিবারিক বিরোধের জেরে দুই ছেলে তাদের মা-বাবাকে মারধর করে। এতে বাবা আব্দুল বারীর তিনটি দাঁত ভেঙে যায়।

ঘটনার পর কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের নির্দেশনায় এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে। মামলাটি তদন্ত করছেন এসআই হারুন।

পুলিশ জানায়, প্রবীণদের ওপর পারিবারিক নির্যাতনের ঘটনায় কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd