• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ব্রহ্মপুত্রের চরে রৌমারীর কন্টেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা,সামাজিক দায়বদ্ধতার বার্তা

মাসুদ পারভেজ রুবেল / ১১৫ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

মাসুদ পারভেজ রুবেল
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ফেসবুক, ইউটিউব ও টিকটক কন্টেন্ট ক্রিয়েটরদের অংশগ্রহণে এক মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টা থেকে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ব্রহ্মপুত্র নদের পারে ফলুয়ার চর নৌকা ঘাটে আরসিসিএ এই অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে রৌমারী উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী শেরপুর জেলা ও রাজিবপুর থেকে আগত কন্টেন্ট ক্রিয়েটররা অংশ নেন। নদী তীরের খোলা পরিবেশে আয়োজিত এই মিলনমেলায় উৎসুক দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে ডিজিটাল প্ল্যাটফর্ম শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজের কথা তুলে ধরার একটি শক্তিশালী হাতিয়ার। রৌমারীর যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানসহ বিভিন্ন সমস্যা তুলে ধরতে কন্টেন্ট ক্রিয়েটরদের আরও দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, ভবিষ্যতে পরিকল্পিত ও মানসম্মত কন্টেন্ট তৈরির মাধ্যমে স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং সম্ভাবনাকে দেশব্যাপী তুলে ধরা সম্ভব। এতে একদিকে যেমন কন্টেন্ট ক্রিয়েটরদের পরিচিতি বাড়বে, অন্যদিকে এলাকার উন্নয়ন ভাবনাও সামনে আসবে।

অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর জানান, তারা তাদের কন্টেন্ট থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ নিয়মিতভাবে দরিদ্র ও অসহায় পরিবারের সহায়তায় ব্যয় করেন। সামাজিক দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ আরও বিস্তৃত করার কথাও জানান তারা। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় এলাকাবাসী ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুর আলম খান হিরো, সহকারী পরিচালক সিএসডিকে হারুনর অর রশিদ শাকিলসহ আরও অনেকে।

রৌমারী কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সদস্যরা বলেন, এই মিলনমেলার মূল উদ্দেশ্য হলো কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে পারস্পরিক পরিচয়, সহযোগিতা ও দায়িত্ববোধ তৈরি করা। আমরা চাই রৌমারীর গল্পগুলো সুন্দরভাবে সবার সামনে তুলে ধরতে।

এই মিলন মেলার আয়োজক, মোঃ সাদ্দাম হোসাইন, মোঃ নয়ন আহমেদ, মো মাইদুল আহমেদ অভি, এস কে সুজন, বাবুল হোসেন, এল এক্স বাবু, মিলন আহমেদ, বুলেট সুজন তারা বলেন, ভবিষ্যতে নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটরদের দক্ষতা বাড়ানো এবং সমাজমুখী কন্টেন্ট তৈরিতে উৎসাহ দেওয়া হবে।

আলোচনা সভা শেষে, বাউল গামছা মনির এর সঞ্চালনায় স্থানীয় ও আগত শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে বাড়তি আনন্দ যোগ করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd