• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ভবিষ্যতের দৃষ্টান্ত হয়ে থাকবে শেখ হাসিনা মামলার রায়: চিফ প্রসিকিউটর

Reporter Name / ৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, “এই মামলার রায় এমন হবে যা ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে— আমরা সেই রায়ই প্রত্যাশা করছি।”

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) শেখ হাসিনাসহ তিন আসামির মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, “মামলাটি এখন রায়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইনশাআল্লাহ আগামী ১৭ নভেম্বর এই মামলার রায় ঘোষণা করা হবে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম— বাংলাদেশের মাটিতে কেউ যতই ক্ষমতাবান হোক না কেন, যদি মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে, তাহলে তাকে বিচারের মুখোমুখি করা হবে। আইন অনুযায়ী তার প্রাপ্য শাস্তিই তিনি পাবেন। দীর্ঘ এই প্রক্রিয়া শেষে আমরা এখন চূড়ান্ত পর্বে পৌঁছেছি।”

তিনি আরও বলেন, “আদালত নিশ্চয়ই তার প্রজ্ঞা ও বিবেচনা দিয়ে এমন এক রায় দেবেন যা জাতির ন্যায়বিচারের প্রত্যাশা পূরণ করবে। এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক অধ্যায়ের ইতি ঘটবে বলে আমরা বিশ্বাস করি।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আগামী ১৭ নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করবেন। অন্য দুই বিচারক হলেন মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে এই মামলা চলছে।

মামলাটিতে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছে প্রসিকিউশন। অন্যদিকে আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন তাদের নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করেছেন। রাজসাক্ষী হিসেবে থাকা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষেও তার আইনজীবী যায়েদ বিন আমজাদ খালাস চেয়েছেন।

প্রসিকিউশন পক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এস. এইচ. তামিম। তাদের সঙ্গে ছিলেন বি. এম. সুলতান মাহমুদ, শাইখ মাহদি ও আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যান্য প্রসিকিউটররা।

এই মামলায় সাক্ষ্য দিয়েছেন গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের পিতা ও অন্যান্য স্বজনহারা পরিবারের সদস্যরা। স্টার উইটনেস হিসেবে ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান। মোট ৫৪ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।

গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। এরপর দোষ স্বীকার করে ঘটনার সত্যতা প্রকাশে রাজসাক্ষী হন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমনে আওয়ামী লীগ সরকার, দলীয় ক্যাডার ও আইনশৃঙ্খলা বাহিনীর একাংশের হাতে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে একের পর এক মামলা দায়ের হয়। বর্তমানে দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব মামলার বিচার কার্যক্রম চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd