• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ভুরুঙ্গামারীতে হাতি দিয়ে চাঁদাবাজি, আতঙ্কে সাধারণ মানুষ

মোঃ আব্দুর রাজ্জাক সরকার / ১০৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

মোঃ আব্দুর রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সম্প্রতি হাতি দিয়ে চাঁদাবাজির ঘটনা বেড়েছে। উপজেলার বিভিন্ন বাজার, হাট ও গ্রামের রাস্তা-ঘাটে ঘুরে ঘুরে মাহুত হাতি নিয়ে “দেও টাকা, নয়তো হাতি রাগ করবে” বলে ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সর্বস্তরের জনগণের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পাথরডুবি, তিলাই, জয়মনির হাট,শিলিগুড়ি, বলদিয়া, সোনাহাট, আন্ধারীঝাড় ও ভুরুঙ্গামারী সদর এলাকায় ঘুরে বেড়াচ্ছে এই হাতি ও তার মাহুত । তারা কখনো দোকানে ঢুকে, কখনো রাস্তার পাশে পথচারীদের থামিয়ে জোরপূর্বক টাকা আদায় করছে। অনেক সময় শিশুরা ভয়ে চিৎকার করে পালিয়ে যাচ্ছে, বয়স্করাও পড়ছেন ভোগান্তিতে।

ধামের হাট বাজারের ব্যবসায়ী মোঃ মাইদুল ইসলাম ও মোঃ মাসুদ রানা বলেন
“হাতি নিয়ে এসে দোকানের সামনে দাঁড়ায়। টাকা না দিলে দোকানের জিনিস উল্টে দেয়ার ভয় দেখায়। বাধ্য হয়েই ১০-২০ টাকা দিতে হয়।”

অন্যদিকে উপজেলার সাধারণ মানুষ অভিযোগ করেছেন, প্রশাসনের তৎপরতা না থাকায় এই ধরনের চাঁদাবাজি ক্রমেই বাড়ছে। এলাকাবাসীর দাবি, ভ্রাম্যমাণ হাতি ও তার মাহুতদের নিয়ন্ত্রণে আনতে এবং অবৈধ চাঁদাবাজি বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেয়া উচিত।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,

“বিষয়টি আমাদের নজরে এসেছে। যারা হাতি নিয়ে অবৈধভাবে টাকা আদায় করছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

স্থানীয় সচেতন মহল মনে করেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অনৈতিক কার্যক্রম বন্ধে নিয়মিত নজরদারি জোরদার করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd