• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ভূরুঙ্গামারীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ ৩ জন গ্রেফতার

মোঃ আব্দুর রাজ্জাক সরকার / ১৩২ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

মোঃ আব্দুর রাজ্জাক সরকার

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানাধীন দেওয়ানেরখামার গ্রামে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক নারী ও দুই যুবকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২১ অক্টোবর) রাতে ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানেরখামার গ্রামের মৃত ডাঃ আব্দুল আজিজের পুত্র মোঃ জিয়াউর রহমান জিয়ার ভাড়া দেওয়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা (তেইলানীরপাড়) গ্রামের মোঃ আনছার আলীর কন্যা মোছাঃ আসমাউল হুসনা (২৩), তেলিপাড়া গ্রামের মোঃ সিরাজুল ইসলামের পুত্র মোঃ নাইম ইসলাম (২৩) এবং ভিতরবন্দ ইউনিয়নের বড়ভিটা গ্রামের শাহিদুল ইসলামের পুত্র মোঃ রাহিমুল ইসলাম নিরব (১৯)।

পুলিশ জানায়, বাড়ি ভাড়া নিয়ে পতিতাবৃত্তিসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজার রহমানের দিকনির্দেশনায় নিয়মিতভাবে চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, মাদক ও পতিতাবৃত্তিসহ অসামাজিক কার্যকলাপ দমনে অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd