• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ভূরুঙ্গামারীতে এনসিপির ২৮ সদস্যের সমন্বয় কমিটি গঠন

মোঃ আব্দুর রাজ্জাক সরকার / ৪৫৪ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

মোঃ আব্দুর রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

ভূরুঙ্গামারীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান ও সুশৃঙ্খল করার লক্ষ্যে ২৮ সদস্যের একটি উপজেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদনের ঘোষণা আসে, যার তারিখ ছিল ২১ জুলাই। পত্রটি সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এবং স্মারক নম্বর ছিল ‘এনসিপি/কেন্দ্র/উ.স.ক./২০২৫-২০২৬/২২৮’।

এতে জানানো হয়, নতুন গঠিত এই সমন্বয় কমিটি আগামী তিন মাস বা আহ্বায়ক কমিটি গঠিত না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

নবনির্বাচিত কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ব্যাংকার, ঢাবিয়ান, NGO ও সামাজিক সংগঠনের অভিজ্ঞ সংগঠক, মো. মাহফুজুল ইসলাম (কিরন)। তাঁর সঙ্গে যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন মোর্শেদুর রহমান আনিস, আবু শামীম, রোমিও জাহান কেয়া এবং মোস্তাফিজুর রহমান মজনু।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—মোহাম্মদ রোকনুজ্জামান মিলু, মাহমুদ হাসান, মমিনুল হক, শরিফুল ইসলাম, জহুরুল ইসলাম, তাশমিনা পারভীন, নাজমা বেগম, আবুল কালাম আজাদ, আব্দুল্লাহ আল মামুন, জাকির হোসেন, সেলিম রানা, শুক্কুর আলী, মাহবুব হোসেন সরকার, এমদাদুল হক, নাহিদ হাসান প্রিন্স, সোহেল রানা, শহিদুল ইসলাম, শফিউল ইসলাম শানু, মান্তাকা নুর উতস, রোকনুজ্জামান নিপু, আব্দুল মান্নান, আবু সাঈদ ও আশরাফুল ইসলাম।

এ প্রসঙ্গে যুগ্ম সমন্বয়কারী মোর্শেদুর রহমান আনিস বলেন, “জাতীয় নাগরিক পার্টি একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্নে এগিয়ে চলছে। নবীন রাজনৈতিক শক্তি হিসেবে আমরা অন্য দলগুলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কাজ করে যেতে চাই।”

প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম (কিরন) বলেন, “ভূরুঙ্গামারীর গৌরবময় ইতিহাস আমাদের অনুপ্রেরণা। এনসিপি’র আদর্শ ও জুলাই বিপ্লবের চেতনায় আমরা এ অঞ্চলের সার্বিক উন্নয়ন ও রাজনৈতিক সচেতনতায় নতুন মাত্রা যোগ করবো। অচিরেই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনা তুলে ধরা হবে।”

তিনি আরও জানান, ভূরুঙ্গামারীর প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে পেশাভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করে নতুন করে কমিটি গঠন করা হবে, যা গণতান্ত্রিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে সমাজে ঐক্য ও অগ্রগতির পথ সুগম করবে।

“আমাদের আন্দোলন হবে একটি কল্যাণভিত্তিক, অসাম্প্রদায়িক ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে। সকলের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করছি,”—বলেন কিরন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd