• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিতর্কিত নিয়োগ: নাশকতা মামলার আসামি ডিজিটাল সেন্টারের দায়িত্বে

মোঃ আব্দুর রাজ্জাক সরকার / ৫১২ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

মোঃ আব্দুর রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বিতর্কের জন্ম দিয়েছে উপজেলা ডিজিটাল সেন্টারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অতীত ও রাজনৈতিক সংশ্লিষ্টতা। জানা গেছে, সদরের বাগভান্ডার গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম বাবু (৩২) বর্তমানে এই গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্রের দায়িত্ব পালন করছেন।

তিনি স্থানীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, দলীয় প্রভাব খাটিয়েই তিনি এ দায়িত্ব পেয়েছেন, যার ফলে মেধাবী ও যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন।

দীর্ঘদিন ধরে তিনি ‘বিনোদন স্টুডিও’ নামে একটি ব্যক্তিগত প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। স্থানীয়দের অভিযোগ—একজন ব্যবসায়ী এবং রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তি কীভাবে জনগণের ডিজিটাল সেবার দায়িত্ব পান, তা প্রশ্নসাপেক্ষ।

উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৫ সালের ৩ এপ্রিল সরকারবিরোধী একটি আন্দোলন চলাকালে দায়ের হওয়া নাশকতার মামলায় শরিফুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করা হয়। কিছুদিন কারাবাসের পর তিনি জামিনে মুক্তি পান।

এমন একটি মামলা থাকলেও জামিনের পর পূর্বের ন্যায় তিনি পুনরায় ডিজিটাল সেন্টারের দায়িত্বে বহাল থাকেন, যা প্রশাসনিক নিরপেক্ষতা ও জনআস্থার প্রশ্ন তোলে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্রকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, “আমি সদ্য দায়িত্ব গ্রহণ করেছি, এটি ছিলো আমার প্রথম কর্মদিবস। বিষয়টি আমি গুরুত্বসহকারে খতিয়ে দেখব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd