• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি ভস্মীভূত

মোঃ আব্দুর রাজ্জাক সরকার / ১৮৫ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ আব্দুর রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামে সাগর আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুকুর থেকে পানি এনে প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে পুরো ঘর ভস্মীভূত হয়ে যায়। প্রত্যক্ষদর্শী সাইফুর, ফজল ও রফিকুল জানান, তাঁরা ঘটনাস্থলে গিয়ে শুধু গোয়ালঘর থেকে গরুগুলো বের করতে সক্ষম হন, কিন্তু ঘরের কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্ত গৃহকর্তা সাগর আলী বলেন,
“চোখের সামনে আমার সবকিছু পুড়ে শেষ হয়ে গেল। ঘরে ধান, চালসহ যাবতীয় মালামাল, এমনকি আমার ছেলের পালসার মোটরসাইকেলটিও পুড়ে গেছে। একটা সুতাও বের করতে পারিনি। অন্তত ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল জানান, প্রায় ৫০ হাতের সেমিপাকা ঘরটিসহ পুরো বাড়ি ছাই হয়ে গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি মানবেতর জীবনযাপন করছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd