• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ভোগডাবুরী ইউনিয়নের শাহার মোড়ে পারিবারিক কলহে নারীর মৃত্যু, স্বামী গ্রেফতার

মোঃ মকবুলার রহমান / ৩১২ Time View
Update : সোমবার, ২৬ মে, ২০২৫

মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার

নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শাহার মোড় এলাকায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহত নারীর নাম প্রীতি আক্তার বয়স আনুমানিক (২৫), তিনি সিরাজগঞ্জ জেলার বাসিন্দা ছিলেন।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে মোঃখয়রুল ইসলামের ছেলে মোঃ ফারুক হোসেন নামের এক যুবকের সঙ্গে \\’প্রীতি\\’র পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দাম্পত্য জীবনে একটি পুত্র সন্তান জন্ম নেয়, যার বয়স এখন প্রায় ১ বছর। তবে সংসার জীবনে দীর্ঘদিন ধরে কলহ লেগে থাকত বলে প্রতিবেশীরা জানান। সূত্রে আরো জানা গেছে যে, প্রীতি আক্তার ফারুক হোসেনের সঙ্গে বিবাহের সময় কয়েক লক্ষ টাকা নিয়ে এসেছিল।
‎
‎স্হানীয় সুত্রে আরও জানা গেছে গত বৃহস্পতিবার রাত আনুমানিক বারোটার পর স্বামী-স্ত্রী ও শ্বাশুড়ি ফারজিনার মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও হাতাহাতির একপর্যায়ে প্রীতি আক্তার ধারালো অস্ত্রের আঘাতে গুরুতরভাবে আহত হন । তাকে তাৎক্ষণিকভাবে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে ভর্তি না করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রংপুরে থাকা অবস্থায় দুই দিন পর রবিবার তিনি মৃত্যুবরণ করেন।
‎
‎মৃতদেহ বাড়িতে আনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রীতির স্বামী ফারুক হোসেনকে আটক করে হেফাজতে নিয়ে যায় এবং মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
‎
‎এলাকাবাসীর অভিযোগ, ফারুক হোসেন একজন নারীলোভী ও চরিত্রহীন ব্যক্তি। তার বিরুদ্ধে নানা সময় নারী নির্যাতন ও অসৎ সম্পর্কের অভিযোগ উঠেছে। জানা যায়, কয়েক বছর আগে ভারতে অবস্থানকালে তিনি আরও একটি বিয়ে করেছিলেন, সেখানেও তার একটি সন্তান রয়েছে।
‎
‎ঘটনার প্রকৃত কারণ ও অস্ত্রের ব্যবহারের বিষয়টি তদন্তসাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd