• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

মব জাস্টিস সরকার সহ্য করে না- রিজওয়ানা হাসান

মোঃ মকবুলার রহমান / ৪৮৯ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দেশে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই—মব জাস্টিস সরকার একেবারেই বরদাশত করে না।

শনিবার সকালে সাভার উপজেলা পরিষদ চত্বরে ‘বেটার ঢাকা ডিসট্রিক্ট ইনিশিয়েটিভস’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “সরকার বারবার বলেছে, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। সাম্প্রতিক যেসব ঘটনা ঘটেছে, সেগুলোর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। বরং প্রতিটি ঘটনার পরপরই আমরা অপরাধীদের ধরেছি, এবং কেউই ছাড় পায়নি।”

খাল-নদী পুনরুদ্ধারে অগ্রাধিকারভিত্তিক উদ্যোগ

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আমাদের সময় স্বল্প, কিন্তু আমরা ঢাকায় ২০টি খাল এবং তুরাগ নদীকে অগ্রাধিকার তালিকায় এনেছি। অর্থ বরাদ্দ করা হয়েছে, কিছু প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। তুরাগ নদীর কাজ ফেব্রুয়ারির মধ্যেই শুরু হতে পারে।”

তিনি জানান, ঢাকার বাইরে কর্ণপাড়া খালের পুনরুদ্ধারকেও তালিকাভুক্ত করা হয়েছে। তবে সব খাল একসঙ্গে দখল ও দূষণমুক্ত করা সম্ভব না হলেও একটি টেকসই পদ্ধতিতে কাজ শুরু করা সরকারের লক্ষ্য।

“চট্টগ্রামে, সাভারে যেসব খাল আমরা চিহ্নিত করেছি, সেগুলোর কাজ আমরা শুরু করে রেখে যেতে চাই,” যোগ করেন তিনি।

ইটভাটা উচ্ছেদ নিয়ে প্রশ্নে ব্যাখ্যা

অবৈধ ইটভাটা উচ্ছেদ প্রক্রিয়া নিয়ে জানতে চাইলে রিজওয়ানা হাসান বলেন, “আমি আমার দায়িত্বের ১১ মাসের হিসাব দিতে পারি। এই সময়ে আমরা সীমিত সামর্থ্যেও অনেক বড় কাজ করেছি। সাভারের ইটভাটাগুলোর মধ্যে বেশির ভাগের লাইসেন্স জুন-জুলাই-আগস্টেই শেষ হয়ে যাবে। আমরা নতুন করে রিনিউ করার সুযোগ দেখছি না। হাতে গোনা কয়েকটি ছাড়া বাকি সবই শিগগিরই অবৈধ হয়ে যাবে।”

ট্যানারি দূষণে সমন্বয়ের অভাব

ট্যানারি দূষণ বিষয়ে উপদেষ্টা বলেন, “এটি শিল্প মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট হিসেবে চিহ্নিত। বিসিকের মাধ্যমে সিইটিপি (সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট) পরিচালনা করতে গিয়ে নানামুখী কূটকৌশল ও অদক্ষতার মুখে এটি কার্যকর হয়নি। ফলে নতুন সিইটিপি ছাড়া বিকল্প নেই।”

তিনি আরও জানান, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে আর্থিক সহায়তা দিয়ে শিল্প মন্ত্রণালয়কে সহযোগিতা করা হয়েছে।

সবুজে বাঁচুক সাভার: একদিনে লাখ গাছের চারা রোপণ

‘সবুজে বাঁচুক সাভার, নীল আকাশে উড়ুক স্বপ্ন হাজার’ স্লোগানে ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে সাভারে এক দিনে এক লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তানভীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন শরফ উদ্দিন আহমদ চৌধুরী, এবং স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু বকর সরকার।

এই কর্মসূচির মধ্য দিয়ে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকার যে সক্রিয়ভাবে কাজ করছে, তারই প্রতিফলন ঘটেছে বলে জানান অংশগ্রহণকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd