• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

মাইলস্টোন কলেজ দুর্ঘটনা: হতাহতদের জন্য সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করছে সরকার

মোঃ মকবুলার রহমান / ৫১৩ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের পাশে রয়েছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যক্তির জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতদের নাম-পরিচয় শনাক্ত করে তালিকাভুক্ত করা হচ্ছে। যেসব মরদেহ শনাক্তে জটিলতা দেখা দিয়েছে, সেগুলোর পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ঢাকার বিভিন্ন হাসপাতালে আহতদের সুচিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে এবং চিকিৎসা কার্যক্রম তদারকির জন্য একটি মনিটরিং সেলও গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে অপপ্রচারের বিষয়ে কঠোর ভাষায় বলা হয়েছে, “আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, কিছু মহল মিথ্যা তথ্য ছড়িয়ে দাবি করছে যে দুর্ঘটনায় হতাহতের প্রকৃত তথ্য গোপন করা হচ্ছে। আমরা জোর দিয়ে জানাতে চাই, এ ধরনের দাবি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।”

সরকার, সেনাবাহিনী প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট হাসপাতালসমূহের সমন্বয়ে আহত ও নিহতদের একটি পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা তৈরির কাজ চলছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরও জানানো হয়, “আপনার পরিচিত কেউ এই দুর্ঘটনার পর থেকে নিখোঁজ থাকলে দ্রুত মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। ইতোমধ্যে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, যা নিখোঁজদের শনাক্ত ও তথ্য সংগ্রহের কাজে সহায়তা করবে। পাশাপাশি, বিদ্যালয়ের রেজিস্ট্রি ও অন্যান্য নথিপত্র যাচাই করে নিখোঁজদের সুনির্দিষ্ট তালিকা তৈরির কাজ অব্যাহত রয়েছে।”

সরকারের পক্ষ থেকে সবাইকে দায়িত্বশীল আচরণ এবং বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে।

সুত্র:বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd