স্টাফ রিপোর্টার :
দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোঃ আব্দুর রাজ্জাক সরকার তার দীর্ঘদিনের আস্থা ও জনপ্রিয় প্রতিষ্ঠান মেসার্স বিউটি কসমেটিকস ও সরকার ট্রেডার্সে নতুন সংযোজন হিসেবে যুক্ত করেছেন দেশের অন্যতম শীর্ষ ব্র্যান্ড পোলার আইসক্রিম।
ব্যবসার এই সম্প্রসারণ উপলক্ষে দোকানে ক্রেতা-গ্রাহকদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এলাকাবাসীর মতে, এখন থেকে স্থানীয়ভাবে সহজলভ্য দামে পোলার আইসক্রিম পাওয়া যাবে, যা বাজারে এক ভিন্নমাত্রা যোগ করবে।
স্বত্বাধিকারী আব্দুর রাজ্জাক সরকার বলেন—
“বিগত দিনে আপনাদের ভালোবাসা ও আস্থার কারণেই আমার ব্যবসা এগিয়ে যেতে পেরেছে। নতুন উদ্যোগ হিসেবে পোলার আইসক্রিম যুক্ত করলাম। আশা করি সবাই এই প্রচেষ্টাকে স্বাগত জানাবেন। আমি আপনাদের দোয়া চাই— আল্লাহ যেন এই ব্যবসায় সফলতা দান করেন। আমিন।”
স্থানীয় ব্যবসায়ী বাদশা স্টোরের মালিক মোঃ আজাদুল ইসলাম ও রাজ্জাক স্টোর এর মালিক মোঃ আঃ রাজ্জাক সহ সচেতন মহলও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নতুন পণ্য বাজারে যুক্ত হওয়ার ফলে ব্যবসার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।