• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

রংপুরে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আন্তঃনগরসহ সব ট্রেন চলাচল বন্ধ

মোঃ মকবুলার রহমান / ১০৩ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ মকবুলার রহমান, স্টাফ রিপোর্টার

রংপুরের পীরগাছায় যাত্রীবাহী পদ্মরাগ কমিউটার ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দি ডেইলি স্টার বাংলা সুত্রে এমনটি জানা গেছে। মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটে পীরগাছা রেলওয়ে স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।

স্টেশন মাস্টার জিয়ারুল ইসলাম জানান, ক্রসিং পার হয়ে লাইন পরিবর্তনের সময় একটি পয়েন্ট ভেঙে গেলে ছয়টি বগি একে একে লাইনচ্যুত হয়। তবে ভাগ্যক্রমে বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে লালমনিরহাট থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার অভিযান শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশন থেকে প্রায় ৪০০ মিটার দূরে ধীরগতিতে চলার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

এদিকে ট্রেন থেমে গেলে আশপাশের কিছু লোকজন মালামাল লুটের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। যাত্রীরা সতর্ক হয়ে মালামাল নিজেদের হেফাজতে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যাত্রীদের অনেকেই বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প পরিবহনে রংপুর ও কাউনিয়া গন্তব্যে রওনা হন।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু হেনা মোস্তফা আলম বলেন, ভারি বৃষ্টির কারণে উদ্ধারকাজে বিলম্ব হচ্ছে। তবে রাতের মধ্যেই ট্রেনগুলো সরিয়ে লাইন সচল করার চেষ্টা চলছে।

এই দুর্ঘটনার কারণে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ রংপুর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেসসহ দোলনচাঁপা, করতোয়া, রামসাগর, পদ্মরাগ ও বিভিন্ন লোকাল ও কমিউটার ট্রেনের চলাচল বন্ধ হয়ে গেছে। উদ্ধারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এ রুটে কোনো ট্রেন চলাচল সম্ভব নয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd