• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

রমজানের আগেই নির্বাচন সম্ভব: লন্ডনে বৈঠকে প্রধান উপদেষ্টাকে তারেক রহমানের প্রস্তাব

মোঃ মকবুলার রহমান / ১৩৮ Time View
Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:

২০২৬ সালের রমজান শুরুর আগেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব বলে ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (লন্ডন সময় সকাল ৯টা, বাংলাদেশ সময় দুপুর ২টা) ডরচেস্টার হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ড. খলিলুর রহমান জানান, বৈঠকে তারেক রহমান আগামী বছরের রমজানের আগে নির্বাচন সম্পন্ন করার প্রস্তাব দেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়াও মনে করেন, ওই সময়ের মধ্যে নির্বাচন হলে তা দেশের জন্য ইতিবাচক হবে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস এ প্রসঙ্গে বলেন, “আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের কথা আমরা আগেই বলেছি। তবে সকল প্রস্তুতি শেষ করা গেলে রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন সম্ভব। এর জন্য রাজনৈতিক সংস্কার ও বিচারিক অগ্রগতির লক্ষ্যে নির্ধারিত শর্তসমূহ পূরণ করতে হবে।”

বিএনপির পক্ষ থেকে তারেক রহমান এই অবস্থানকে স্বাগত জানান এবং প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। পাল্টা প্রতিক্রিয়ায় ড. ইউনূসও ফলপ্রসূ আলোচনার জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, বৈঠকে তারেক রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd