• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

রমজানের আগেই নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

মোঃ মকবুলার রহমান / ৪১২ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ মকবুলার রহমান, স্টাফ রিপোর্টার 

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন শেষে তিনি আবার তাঁর পূর্বের কাজে ফিরে যাবেন বলেও উল্লেখ করেন। দি ডেইলি স্টার বাংলা সূত্রে এমনটি জানা গেছে।

মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে এক ভিডিও কলে আলাপকালে এ কথা জানান ড. ইউনূস। ওয়াশিংটন ডিসি থেকে সংযুক্ত হয়ে জর্জিয়েভা বাংলাদেশে চলমান সংস্কার কার্যক্রম ও প্রধান উপদেষ্টার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

আইএমএফ প্রধান বলেন, “খুব অল্প সময়ে আপনি অনেক বড় কাজ করেছেন। যখন পরিস্থিতি ভয়াবহ সংকটে ছিল, তখন দেশের জন্য আপনার নেতৃত্ব অত্যন্ত কার্যকর হয়েছে।” তিনি বিশেষভাবে বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীলতা এবং বাজারভিত্তিক বিনিময় হার চালুর পদক্ষেপকে প্রশংসা করেন।

জবাবে ড. ইউনূস কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমরা সম্পূর্ণ ভেঙে পড়া একটি অর্থনীতি হাতে পেয়েছি। কিছু প্রভাবশালী ব্যক্তি ব্যাংক থেকে বস্তায় বস্তায় টাকা সরিয়ে নিয়েছে। তবুও আমরা চেষ্টা চালাচ্ছি সুশাসন ফিরিয়ে আনতে এবং জনগণের আস্থা পুনর্গঠনে।”

কথোপকথনে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার, রাজস্ব বৃদ্ধি, ব্যাংক খাতের পুনর্গঠনসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। জর্জিয়েভা বলেন, “টেকসই অর্থনীতি গড়তে হলে সাহসী সংস্কার অনিবার্য।”

এছাড়া, নেপালে চলমান জেন-জি আন্দোলন এবং বাংলাদেশ আসিয়ানভুক্ত হওয়ার আগ্রহ নিয়েও আলাপ করেন দুই পক্ষ। আলোচনায় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এবং অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd