মোঃ আমিরুল হক,রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ।
রোববার (০৭ ডিসেম্বর) বিকালে জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজার এলাকা থেকে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে আজিজ শেখ (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়। ধর্ষক আজিজ জামালপুর ইউনিয়নের খোর্দ্দমাগুরা গ্রামের মৃত তাছির উদ্দিন শেখের ছেলে।
ধর্ষণের শিকার শিশুটির বাবা জানান, গত ৩ ডিসেম্বর তার মেয়েকে পাশের গ্রামের খোর্দ্দমাগুরা হাফেজিয়া মাদ্রাসায় পড়তে গিয়েছিল। সেখান থেকে বাড়িতে ফেরার পথে সকাল আনুমানিক সাড়ে ১১ টার দিকে স্থানীয় চায়ের দোকানি আজিজ শেখ শিশুটিকে ফুসলিয়ে তার ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে কিন্তু শিশুটি ভয়ে ঘটনাটি গোপন রাখে। পরে পাশবিক ব্যথায় অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারের মধ্যে জানাজানি হয়।
৪ ডিসেম্বর শিশুটিকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হলে উক্ত ঘটনা জানা যায়। বর্তমানে বালিয়াকান্দি থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।