• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

রাজবাড়ী-২ আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণার দাবিতে আমরণ অনশন

মোঃ আমিরুল হক / ১৫১ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি ॥

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেকে সামনে রেখে দেশের সর্বোবৃহৎ জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এরইমধ্যে দলীয় নেতাদের মধ্যে ধানের শীষের মনোনয়ন ঘোষনা করছে। রাজবাড়ী – ২ আসনে এখনও মনোনয়ন ঘোষনা করা হয়নি। এপ্রেক্ষিতে রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণার দাবিতে আমরণ অনশন শুরু করেছেন তারেক জিয়া পরিষদের এক নেতা। সেখানে উৎসুক সাধারণ মানুষ তাকে দেখতে ভীড় জমিয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টা থেকে তিনি পাংশা পৌরশহরের হযরত শাহজুঁই (রহ:) মাজার শরীফের সামনে এ অনশন শুরু করেছেন।

অনশনকারী রিয়াজুল ইসলাম রাজবাড়ী জেলা তারেক জিয়া পরিষদের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক। তিনি রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার ১নং ওয়ার্ডের ঢেঁকিপাড়া গ্রামের উকিল প্রামানিকের ছেলে। স্থানীয়ভাবে তিনি বিএনপি ও তার অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায়ের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

অনশনস্থলে রিয়াজুল ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা করেছেন। কিন্তু রাজবাড়ী-২ আসনে এখনো মনোনয়ন ঘোষণা করেন নাই। তিনি এ আসনে কোন জোটের প্রার্থী নয় গত ১৭ বছর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশীদ কাজ করেছেন। ছিলেন নেতাকর্মীদের পাশে। সাবেক এমপি নাসিরুল হক সাবু অসুস্থ হলেও তিনি যোগ্য প্রার্থী। এ কারণে ধানের শীষের বিএনপির প্রার্থী ঘোষণার জন্য মনোনয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেন।

তার দাবি, রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসনে প্রার্থী ঘোষণা না দেওয়া পর্যন্ত তিনি আমরণ অনশন চালিয়ে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd