• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

রাজশাহীতে ইউপি চেয়ারম্যানকে অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

মোঃ নাসির উদ্দিন / ১২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

মোঃ নাসির উদ্দিন
স্টাফ রিপোর্টার রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নে ভয়ংকর নাটকীয় ঘটনা ঘটেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম অভিযোগ করেছেন, তাকে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নিতে বাধ্য করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১১টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ইউপির ৮ জন সদস্য, যারা পুরো ঘটনার সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান নজরুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, “আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকা প্রতীকের প্রার্থীকে পরাজিত করে জনগণের রায়ে নির্বাচিত হয়ে কাজ করছি। কিন্তু নির্বাচনে পরাজিত প্রার্থী মাহফুজুর রহমান ডালিম এবং তার পেছনে থাকা একটি প্রভাবশালী মহল ইউনিয়নে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে।”

তিনি বলেন, গত ১৮ জুন দুপুরে পরিষদ কার্যালয়ে কর্মরত অবস্থায় দেশীয় অস্ত্রসজ্জিত একদল যুবক হঠাৎ করে তার অফিসে হামলা চালায়। তাদের নেতৃত্বে ছিলেন মাহফুজুর রহমান ডালিমের ভাই মোমিনসহ অন্তত ১৪ জন পরিচিত মুখ। তারা এলজিইডির একটি প্রকল্প নিয়ে অভিযোগের অজুহাতে সশস্ত্র অবস্থায় কার্যালয়ে প্রবেশ করে এবং পূর্ব প্রস্তুত টাইপ করা পদত্যাগপত্রে তাকে স্বাক্ষর করতে বাধ্য করে।

চেয়ারম্যান নজরুল বলেন, “আমি স্বাক্ষর করতে অস্বীকার করলে তারা গালাগালি শুরু করে, পরে অস্ত্রের মুখে প্রাণনাশের হুমকি দিয়ে স্বাক্ষর নেয়। এরপর তারা ঘোষণা করে, আজ থেকে এই ইউনিয়নের চেয়ারম্যান ডালিম ভাই।”

ঘটনার সময় স্থানীয় জনতা, থানা পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিলে তারা দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চেয়ারম্যানকে অবরুদ্ধ অবস্থায় উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেয়।

চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, “আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এই ঘটনা তদন্ত করে জোর করে আদায় করা পদত্যাগপত্র বাতিল ঘোষণা ও দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ১নং সদস্য আলফাজ উদ্দিন, ২ নং সদস্য গোলাম আরিফ, ৩ নং সদস্য কামরুজ্জামান, ৬ নং সদস্য ওহাব আলী, ৯ নং সদস্য লিটন, নারী সদস্য সাইদা খাতুন হীরা, সাবিনা ইয়াসমিন এবং সুখ জাহান বেগম।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাহফুজুর রহমান ডালিম বলেন, “ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। এলাকাবাসীর আন্দোলনের খবর পরে শুনেছি। আমার বা আমার পরিবারের কেউ জড়িত না।”

গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, “থানা পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় জনগণ ইউএনও’র কাছে চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।”

তবে গোদাগাড়ীর ইউএনও ফয়সাল আহমেদের মন্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd