• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

রাজশাহীতে বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে

মোঃ নাসির উদ্দিন / ১১৫ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

মোঃ নাসির উদ্দিন
স্টাফ রিপোর্টার:

রাজশাহীর দুর্গাপুরে গ্রাম্য সালিশের নামে ডেকে নিয়ে মোমেনা বেগম নামের এক বিধবা নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে।

রোববার (১৫ জুন) রাত নয়টার দিকে উপজেলার ঝালুকা ডিগ্রি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দূর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী।
সেচ্ছাসেবক দলের ওই নেতার নাম আয়নাল। সে আমগাছি এলাকার ওমর আলীর ছেলে। তিনি ঝালুকা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি পদ প্রার্থী।

ভুক্তভোগী মোমেনা বেগম বলেন,পূর্ব শত্রুতার জের ধরে আমার ১৩ বছরের মেয়ে ও আমার নামে মিথ্যা অপবাদ ছড়ানো হয়। আমি এর প্রতিবাদ করলে আয়নালের অনুসারী বেলাল পরিকল্পিতভাবে আমাকে নিয়ে সালিশে বসে এবং আমার ছোট্ট মেয়েকে সালিসে ডেকে আনতে চাপ দেয় কিন্তু আমি মেয়েকে সালিশে আনতে রাজি না হওয়ায় আয়নালের নেতৃত্বে মৃত হযরত আলীর ছেলে সাইদুল ইসলাম(৪০)ও তার ছেলে শুভ (২০),মৃত নজের আলীর ছেলে আফজাল হোসেন(৩৮) এবং তার ছেলে সরল(২০) আমার চুলের মুঠি ধরে লোহার রড দিয়ে এলোপাতাড়িভাবে পেটাতে শুরু করে।

এসময় আমার মা এগিয়ে আসলে তাকেও মারপিট করে অভিযুক্তরা।আমার স্বামী প্রায় চার বছর আগে মারা গেছে। ছোট্ট মেয়ে ও মাকে নিয়ে আমার সংসার। মানুষের জমিতে কৃষি কাজ করে সংসার চালাই । বর্তমানে ওই প্রভাবশালীরা আমাকে ও আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে। প্রশাসনের কাছে আমি জীবনের নিরাপত্তা চাই এবং অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

তবে এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আয়নাল তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যার কোন ভিত্তি নেই।

এ ঘটনায় দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ দরুল হুদা জানান, এধরণের অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd