• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

রাজশাহী তানোরের কলমা ইউপিতে ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

মোঃ নাসিরউদ্দিন / ১১৩ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

মোঃ নাসিরউদ্দিন , রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ১৯ জানুয়ারি সোমবার কলমা ইউপির ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এমদাদুল হক এমদাদের সভাপতিত্বে ও ওয়ার্ড
বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউপি বিএনপির সম্পাদক মানিরুল ইসলাম,উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রায়হানুল হক রায়হান,জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক রাসেল আহমেদ, বিএনপি নেতা জামাল, আমিনুল ও আতাউর রহমানপ্রমুখ।এছাড়াও ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা ও কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত নেতা ও কর্মী-সমর্থকগণ বলেন, তারা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলে ঐক্যবদ্ধ হয়েছেন।তারা বলেন, এটা বিএনপি তথা তারেক জিয়ার নির্বাচন, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে ধানের শীষের বিজয় ব্যতিত কোনো বিকল্প নাই। কারণ এখানে শরিফ সাহেব পরাজিত হলে কেউ বলবে না শরিফ উদ্দিন পরাজিত হয়েছে,সবাই বলবে ধানের শীষ,বিএনপি তথা তারেক জিয়ার পরাজয় হয়েছে,আবার বিজয়ী হলে কেউ বলবে না শরিফ সাহেব বিজয়ী হয়েছেন,সবাই বলবে ধানের শীষ তথা তারেক জিয়ার বিজয় হয়েছে। কারণ এটা কোনো প্রার্থীর ব্যক্তিগত ভোট নয়,এটা দলীয় ভোট। তারা আরো বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, তাই দলীয় সিদ্ধান্তের বিপক্ষে তারা কখানো কোনো অবস্থাতেই কাজ করতে পারেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd