মোঃ নাসির উদ্দিন ক্রাইম রিপোর্টার:
রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় বারনয় নদীতে অবৈধ মাছ ধরা রোধে প্রশাসনের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। (১৪ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এ অভিযানে দুটি অবৈধ জাল ধ্বংস ও পুড়িয়ে নিষ্ক্রিয় করা হয়। অভিযানে মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
প্রশাসন জানায়, সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরায় নদীর জীববৈচিত্র্য ও মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের কার্যকলাপ রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ রক্ষায় আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন। এ অভিযান নদীর পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।