• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

রাণীশংকৈল ইটভাটার ভিডিও ধারণ করায় সাংবাদিককে যুবলীগ নেতার হুমকি

মোঃ জয়নাল আবেদীন / ২১২ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

মোঃ জয়নাল আবেদীন,স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও

ইটভাটার ভিডিও ধারণ করায় সাংবাদিককে হুমকি দিলেন যুবলীগ নেতার থানায় জিডি।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দৈনিক জনকণ্ঠ পত্রিকার সংবাদদাতা আব্দুল্লাহ আল নোমানকে ফেসবুকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দিয়েছেন স্হানীয় এক যুবলীগ নেতা। এ ঘটনায় রোববার (৭ ডিসেম্বর) নোমান রাণীশংকৈলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার জিডি নং – ৩৩৪।

গত শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে সাংবাদিক নোমান রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের শখের টাউন এলাকার এমএবি ইটভাটায় যান। সেখানে ইটভাটার পাশে কাটা গাছ স্তুপ করে রাখা দেখতে পান। তিনি ঘটনাস্থলের ভিডিও ধারণ করে নিজের ফেসবুকে পোস্ট করেন।

নোমান জিডিতে উল্লেখ করেন, ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে এমএবি ইটভাটার মালিক আইনুল হকের ছেলে শেখ ফরিদ তার ব্যক্তিগত আইডি থেকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং নোমানকে পুড়িয়ে হত্যার হুমকি দেন। অভিযুক্ত শেখ ফরিদ রাতোর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

এমন হুমকির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিক নোমান এবং যে কোনো সময় ক্ষতির আশঙ্কা করছেন বলেও অভিযোগে উল্লেখ করেন।

অভিযোগ প্রসঙ্গে যুবলীগ নেতা শেখ ফরিদ বলেন, তিনি আমাদের ইটভাটা নিয়ে নিউজ করেছেন। এই উপজেলায় তো আরো অনেক ইটভাটা আছে সেগুলো নিয়ে কেন তিনি নিউজ করল না? এমনিতেই ইটভাটা নিয়ে বিপদের মধ্যে আছি আর তিনি নিউজ করে দিলেন। নিউজ করলে সব ইটভাটা নিয়ে করতে হবে। কেন একক আমার ইটভাটা নিয়ে তিনি নিউজ করলেন? আমি ওনাকে হুমকি দিই নাই। মাথা গরম ছিল তাই একটু রাগের মাথায় বলে ফেলেছি।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ডিউটি অফিসার এসআই আশরাফুল ইসলাম জিডিটি গ্রহণ করেন।
রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd