• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Headline
লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার পঞ্চগড়ে জ্বালানি তেল সরবরাহে ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত দেবীগঞ্জে রাতের শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি, প্রাথমিকভাবে আক্রান্ত প্রায় ১৯ হেক্টর জমি

রাশিয়ার প্রতিশ্রুতি: আমেরিকার শুল্কে ভারতের ক্ষতি পুষিয়ে দেবে মস্কো

মোঃ মকবুলার রহমান / ৩৯৪ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

মোঃ মকবুলার রহমান,স্টাফ রিপোর্টার

রাশিয়া থেকে খনিজ তেল কেনার জেরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এই সিদ্ধান্তে ভারত-মার্কিন বাণিজ্যে বড় ধাক্কা লেগেছে। তবে ভারতের ক্ষতি পুষিয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, রাশিয়া ভারত থেকে আরও বেশি পণ্য আমদানি করবে—ফলে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী হবে।

আনন্দবাজার সুত্রে জানা গেছে বৃহস্পতিবার (২ অক্টোবর) রাশিয়ার সোচিতে আন্তর্জাতিক ভাল্‌দাই ডিসকাশন ফোরাম-এ বক্তব্য রাখতে গিয়ে পুতিন এ ঘোষণা দেন। ফোরামটিতে বিশ্বের ১৪০টি দেশের নিরাপত্তা ও ভূরাজনীতি বিশেষজ্ঞরা যুক্ত আছেন। সেখানেই পুতিন বলেন,
“ভারতের সঙ্গে আমাদের কোনও দিন কোনও দ্বন্দ্ব ছিল না। স্বাধীনতার সংগ্রামের সময় থেকেও ভারত আমাদের প্রতি কৃতজ্ঞ। সেই বিশ্বাস ও বন্ধুত্ব এখনও অটুট।”

পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যক্তিগতভাবে “বন্ধু” বলে উল্লেখ করেন। তিনি জোর দিয়ে বলেন, আমেরিকার শুল্কে ভারতের যত ক্ষতি হবে, রাশিয়ার বাড়তি খনিজ তেল আমদানি ও নতুন কেনাকাটার মাধ্যমেই তা পূরণ হয়ে যাবে। পাশাপাশি কৃষিজাত ওষুধ ও খাদ্যপণ্য ভারত থেকে আরও বেশি করে কেনার পরিকল্পনার কথাও জানান তিনি।

রাশিয়ার প্রেসিডেন্টের মতে, এই পরিস্থিতি ভারতের সার্বভৌম মর্যাদাকেও আরও উঁচুতে নিয়ে যাবে। কারণ, বৈশ্বিক চাপ সত্ত্বেও ভারত নিজস্ব স্বার্থ ও আন্তর্জাতিক বাজারদর বিবেচনায় সিদ্ধান্ত নিচ্ছে।

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা ও পশ্চিমা দেশগুলো। তবে ভারত নিরপেক্ষ অবস্থান নেয় এবং কম দামে রাশিয়া থেকে তেল কিনতে থাকে। এ নিয়েই ক্ষুব্ধ ওয়াশিংটন, যার ফলশ্রুতিতে ভারতের ওপর নতুন শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।

কিন্তু পুতিনের আশ্বাসে স্পষ্ট হচ্ছে—আমেরিকার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন যতই বাড়ুক, রাশিয়া ভারতের পাশে দাঁড়াতে প্রস্তুত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd