মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সাম্প্রতিক কার্যকলাপে অসন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, ইউক্রেনকে উন্নত সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। এই সহায়তার অংশ হিসেবে উন্নত অস্ত্র সরবরাহ করা হবে, যা মূলত নেটোর মাধ্যমে ইউক্রেনে পৌঁছাবে।
হোয়াইট হাউসে নেটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বলেন, “আগামী ৫০ দিনের মধ্যে যদি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির কোনো চুক্তি না হয়, তবে আমরা রাশিয়ার ওপর ১০০ শতাংশ হারে উচ্চ হারে শুল্ক আরোপ করব।”
এদিকে কিয়েভ থেকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই ঘোষণায় ইউক্রেনবাসীরা কিছুটা আশাবাদী হলেও, বাস্তবে কতটা সহায়তা মিলবে—তা নিয়ে এখনও অনিশ্চয়তায় রয়েছেন তারা।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে জানান, কিয়েভ সফররত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত কিথ কেলগের সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই আলোচনা পারস্পরিক সহযোগিতাকে আরও জোরদার করবে।