• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা তরনীকান্তকে

মোঃ আব্দুর রাজ্জাক সরকার / ২৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

মোঃ আব্দুর রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আঙ্গারীয়া সনাতন পাড়া এলাকার মুক্তিযুদ্ধের বীর সন্তান শ্রী তরনীকান্ত (ললিত) আর নেই। বুধবার (৫ নভেম্বর) বিকেলে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে হৃদরোগ ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় আঙ্গারীয়া সনাতন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত এই বীর যোদ্ধার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় শ্মশানে তার দাহক্রিয়া সম্পন্ন করা হয়।

রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের সময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র, থানা অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ও জয়নাল আবেদীন, ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাহান আলী, আঙ্গারীয়া সনাতন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অধির চন্দ্র, ভরতের চড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল রানাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিবার জানায়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তরনীকান্ত ৬ নম্বর সেক্টরের সাহসী যোদ্ধা হিসেবে সম্মুখযুদ্ধে অংশ নেন। স্বাধীনতার পর তিনি সৎ, নীতিবান ও মানবিক চরিত্রের জন্য এলাকায় ব্যাপক শ্রদ্ধা অর্জন করেন।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, নাতি-নাতনি এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd