• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

রূপসায় মানববন্ধন: শ্রমিকদল নেতা মাসুম হত্যাকারী ও অর্থদাতাদের দ্রুত গ্রেফতারের দাবি

ক্রাইম রিপোর্টার / ৩০ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

ক্রাইম রিপোর্টার, খুলনা

খুলনার রূপসায় শ্রমিকদল নেতা মোঃ মাসুম বিল্লাহ হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন শ্রমিকদল নেতারা। তারা বলেছেন, প্রকৃত হত্যাকারী ও অর্থ জোগানদাতাদের দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।
গতকাল সোমবার বিকেলে পূর্ব রূপসা ঘাট চত্বরে মাসুম বিল্লাহকে হত্যার প্রতিবাদে খুলনা জেলা ও পূর্ব রূপসা থানা শ্রমিকদলের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, শ্রমিকদল পূর্ব রূপসা থানা শাখার সাবেক আহ্বায়ক ও রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ মাসুম বিল্লাহকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অথচ ঘটনার পাঁচ দিন পর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কেবল কালো পতাকা উত্তোলন করা হয়েছে, যা নিয়ে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে।

তারা অভিযোগ করেন, ইউনিয়নের বর্তমান কমিটি হত্যাকাণ্ডের পর চার দিনেও কোনো কার্যকর ভূমিকা নেয়নি।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু। খুলনা জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল কুমার সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সজল শেখ, জেলা সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, আরিফুর রহমান আরিফ, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুর রহমান মোল্লা, উপজেলা সহ-সভাপতি বিকাশ মিত্র ও রবিউল ইসলাম রবি, জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, বিএনপি নেতা মহিউদ্দিন শেখ, মোঃ দিদারুল ইসলাম, শ্রমিকদল নেতা মোঃ ইউনুস গাজী ও আবু সাঈদ গাজী, সাবেক ছাত্রনেতা এস এম মিজানুর রহমান, মাঈনুল হাসান এবং নিহত মাসুম বিল্লাহর বড় ছেলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সহ-সভাপতি (প্রস্তাবিত) মোঃ আবিদ হুসাইন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক মোছাঃ মনিরা বেগম, শ্রমিকদল নেতা মোঃ দুখু মিয়া, কামরুজ্জামান, ইখলাস মোল্লা, মাসুদুর রহমান, মোঃ এস এস রুস্তম শেখ, জালাল হাওলাদার, লাবলু শেখ, গোলাম মোস্তফা হেলাল, আলী আকবর রাজু, ছাত্রনেতা কাজী জাকারিয়া, জান্নাতুন নাঈম, তরিকুল ইসলাম তরিক, হালিম মোড়ল, অহিদুল শেখ, আব্দুল বারিক শেখ, সাব্বির হোসেন, বিল্লাল শেখ, শাহিন শিকদার, খোকন ব্যাপারী, মহব্বত ব্যাপারী, আলী শিকদার, সোহেল হোসেন, হাসান শেখ, জাকির হোসেন, বাবু মোল্লা, আঃ রহিম গাজী, মিরাজুজ্জামান মামুন, হুমায়ুন মিনা, নাজমুল মিনা ও জুয়েল মিনা প্রমুখ।

বক্তারা অবিলম্বে হত্যাকারী ও তাদের অর্থদাতাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd