• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

রৌমারীতে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে গণসমাবেশ অনুষ্ঠিত

মাসুদ পারভেজ / ১৫৪ Time View
Update : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ছআন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে “নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬ দিনব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে নারীদের সচেতনতা বৃদ্ধি, আলোচনা সভা, র‌্যালি, গণসমাবেশ ও পালা গানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) swabol প্রকল্পের উপজেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশন এবং এলএফ ও সদস্যদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এসময় আরও যারা উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও বন্দবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, সহকারী উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা আপেল মাহমুদ, বন্দবেড় ইউপি সচিব আমিনুল ইসলাম, গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)-এর পক্ষ থেকে ফিল্ড কোঅর্ডিনেটর একেএম এনামুল করিম ও আবু সাঈদ তুহিন, রৌমারী উপজেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান, সাধারন সম্পাদক এজেদা খাতুন, কোষাধ্যক্ষ আইরিন আক্তার। এছাড়া উপজেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়শনের সদস্য, স্কুল শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠান শেষে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা সকলেই নারী ও কিশোরীদের প্রতি অনলাইন হয়রানি, অপমান, প্রতারণা ও ব্ল্যাকমেইলসহ ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানান। তারা বলেন, পরিবার থেকেই শিশু-কিশোরদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারের শিক্ষা দিতে হবে। গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)-এর পক্ষ থেকে ফিল্ড কোঅর্ডিনেটর একেএম এনামুল করিম ও আবু সাঈদ তুহিন উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়শনের সদস্য, স্কুল শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠান শেষে নারী নির্যাতন প্রতিরোধের বার্তা পৌঁছে দিতে পালাগানের আয়োজন করা হয়, যা স্থানীয় মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এই অনুষ্ঠানের আর্থিক সহযোগিতা করেন, Tradecraft Exchange ও European Union বাস্তবায়নে গণ উন্নয়ন কেন্দ্র জিইউকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd