• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

রৌমারীতে খাসজমি আত্মসাতকারী আবুল হাশেমের বিরুদ্ধে মানববন্ধন

মাসুদ পারভেজ / ৬২ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

মাসুদ পারভেজ,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার রৌমারী ইউনিয়নের ইজলামারী গ্রামে বাপ দাদার সম্পত্তি থেকে উচ্ছেদ আতংকে ভুক্তভোগী পরিবার। কলাবাড়ি মৌজার ৪.৬৪ একর সরকারি খাসজমি আত্মসাতকারী, কুখ্যাত ভন্ড, লেবাসধারী, প্রতারক,ফেসবুকে ফেরেস্তা সাজার অপচেষ্টাকারী প্রভাষক আবুল হাশেমের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। গতকাল (১৬ নভেম্বর) রবিবার সকালে উপজেলা চত্তরে এ মানবন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। এতে এলাকার ভূক্তভোগিগণ ও সর্বস্তরের সাধারন মানুষ অংশগ্রহন করে।
মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, তারা কয়েক যুগধরে ইজলামারী গ্রামে বাপ দাদার জমাজমিতে চাষাবাদ করে আসছে। জমি গুলো ১ নং খাস খতয়ানে গেলে এরই মধ্যে স্থাণীয় খাসজমি আত্মসাতকারী প্রভাষক আবুল হাশেম দুস্থ্য পরিবারের অসহায়ত্বের সুযোগ নিয়ে জমিজমা গুলো দখলের পায়তারা শুরু করে। তাদেরকে সে সব জমিজমা থেকে সরিয়ে দেয়ার পায়তারা শুরু করছিল। এমতবস্থায় আইনের সহায়তায় পূর্বের মালিকদের নামে বন্দবস্ত করে নেয়।
বন্দবস্ত নেয়ার পর থেকে সময় অসময়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদেরকে জমাজমি থেকে উচ্ছেদ করার হুমকি ধমিক দিচ্ছে। অপরদিকে পৃথক পৃথকভাবে ৪৫ জন, ৩৯ জন, ৩৩ জন, ১৩ জনের নামে আসামী করে আদালতে ২৮ টি মামলা করে। এতে চরম আতংকে দিন কাটাচ্ছে অসহায় পরিবারগুলো।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত প্রভাষক আবুল হাশেমকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে, তার সাথে কথা বলা সম্ভব হয়।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবারগুলো উর্দ্ধোতন ভুমি কর্মকর্তাদের নিকট সুষ্ট তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ কামনা করেন। এবং খাসজমি আত্মসাতকারী, জাল জালিয়াতির প্রধান হোতা প্রভাষক আবুল হাশেমের ও তার অপর্কমের সাথে জড়িতদের দৃষ্টান্ত শাস্তির দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd