• সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে এতিমদের সাথে নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুলের ইফতার বসতবাড়ীতে অনধিকার প্রবেশ, শ্লীলতাহানি, মারধর, ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে মন্দিরে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১ লাখাইয়ে খাস ও ফসলী জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনে অভিযোগ উঠেছে মদনে শহীদ মিনারে জনতার ঢল: গভীর শ্রদ্ধায় পালিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন লাখাইয়ে ভাষা আন্দোলনে অমর শহিদদের স্বরণে আলোচনা সভা অনুষ্টিত “বিনয়ী মানুষ নিরহংকারী হয়”—দেবীগঞ্জে খতিবের জুমার বয়ানে নৈতিকতার আহ্বান সনাতনীরা মুক্তিযুদ্ধের পক্ষের দলকে সমর্থন করেছেন- বদেশ্বরীতে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ

লাখাইয়ে খাস ও ফসলী জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনে অভিযোগ উঠেছে

এম এ ওয়াহেদ / ৫ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মৃত তুরাব আলীর ছেলে বাদল মিয়া সরকারী খাস জমি সহ তার নিজের ফসলী জমি থেকে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠছে। রোববার সরেজমিনে গিয়ে দেখা গেছে সরকারী খাস জমির পাশে বাদল মিয়ার নিজস্ব ৪৫ শতাংশ ফসলী জমিকে কেন্দ্র করে সরকারী খাস জমি সহ প্রায় ৪ বিঘা জায়গা জুড়ে বিরাটাকার পুকুর খনন করে ফেলেছেন। এতে করে সরকারের খাস জমি বেহাত হয়ে পড়েছে অপর দিকে ওই এলাকার পরিবেশ, ফসলী জমি বিপর্যয়ের সম্মুখীন হয়ে পড়েছে। এ ব্যাপারে বাদলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি আমার নিজের ফসলী জমি থেকে বালু উত্তোলন করে আমারই নিজের অপর একটি জমি ভরাট করছি তবে প্রশাসনের কাছ থেকে অনুমতি নেই নাই। তেঘরিয়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে জালাল মিয়া বলেন, বাদল মিয়া ড্রেজার মেশিন দিয়ে নিজের জমি সহ সরকারী খাস জমি সহ প্রায় ৪ কেয়ার পরিমাণ জায়গা জুড়ে বড় আকারে ডোবা সৃষ্টি করেছেন এতে ওই ডোবার দক্ষিণ পাড়ে অবস্থিত আমার ফসলী জমি ওই ডোবায় বিলীন হওয়ার আশংকা দেখা দিয়েছে। এ বিষয়ে ইউএনও অফিসে যোগাযোগ করলে তিনি থানা পুলিশের মাধ্যমে ব্যবস্থা নিলেও পরবর্তীতে রোববারে পূনরায় মেশিন চালু করেছে। অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করা না হলে আমাদের আশ পাশের ফসলী জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়বে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম কে একাধিক বার মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক জানান, শনিবারের বালু উত্তোলন বন্ধ করে দিয়েছি তবে আবারও যদি মেশিন চালু করে থাকে তা হলে বিষয়টি গুরুত্ব সহকারে ব্যবস্থা নেয়া হবে এবং আমার থানার অফিসার কে দিয়ে ব্যবস্থা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd