এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
আমি একজন পেশায় ডাক্তার সব সময় জরুরী বিভাগে থাকা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ডাক্তার রিফাত আদনান সাকিব। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে দায়িত্বরত ডাক্তার রিফাত আদনান সাকিব না থাকায় হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত বয় সেবা নিতে আসা রোগীদের চিকিৎসা দিতে দেখা গেছে। এ বিষয়ে কর্মরত বয় কে জরুরী বিভাগে এখন কে দায়ীত্বে আছে জানতে চাইলে তারা জানান সাকিব স্যার দায়িত্বে আছেন কিন্তু তিনি ৪৫ মিনিট আগে কোথায় যেন গিয়েছে জানি না। গতকাল সোমবার বিকেল সোয়া ৫ টার সময় সরেজমিনে গিয়ে দেখা গেছে জরুরী বিভাগে কর্তব্য চিকিৎসক না থাকায় ভাদিকারা গ্রামের মারামারির রোগীদের কে লাইজু মিয়া নামে এক ব্যক্তি হাসপাতালে নিয়ে গেলে বয়রা চিকিৎসা সেবা ও ব্যবস্থপত্র দিতে দেখা যায়। এ বিষয়ে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রিফাত আদনান সাকিব এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি এ প্রতিনিধি কে বলেন হাসপাতালে চিকিৎসক সংকট তাই ২৪ ঘন্টা ডিউটি করতে হয় তাই সব সময় দায়িত্ব পালন করা সম্ভব নয়। তিনি আরো জানান, যদি জরুরী বিভাগে কোন রোগী আসে তা হলে আমাকে ফোন দিলেই হয়। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.কাজী শামসুল আরেফীন বলেন, ডাক্তার রিফাত আদনান সাকিব এর বিষয়টি যদি এমন হয়ে থাকে তা হলে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে ভুক্ত ভোগী রোগীদের অভিভাবক লাইজু মিয়া বলেন জরুরী বিভাগে আমার রোগীদের নিয়ে আসলে জরুরী বিভাগে না থাকায় ওয়ার্ড বয়রা চিকিৎসা সেবা দিয়েছেন।