এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
জাতীয়তাবাদী জিয়ার সৈনিক দল লাখাই উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সাবাল তালুকদারকে আহ্বায়ক, ইমরান আহমেদকে সদস্য সচিব এবং আবুল কালামকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
গত ১৪ অক্টোবর (মঙ্গলবার) জাতীয়তাবাদী জিয়ার সৈনিক দল হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক শেখ মো. হাবিব ও সদস্য সচিব স্বাধীন খান স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে লাখাই উপজেলা শাখার ১৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন—
সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাপ মিয়া, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, ওসমান মিয়া, খাদিনুল আহমেদ, আশিক আহমেদ হাসিম, মো. জহিরুল ইসলাম, কিবরিয়া আহমেদ এবং মোজাম্মেল হক।
সদস্য পদে রয়েছেন— আরমান আহমেদ, আজমান আহমেদ, আশরাফ উদ্দিন, খাইরুল ইসলাম, দুলাল মিয়া, শাখিল আহমেদ, সবুজ আহমেদ ও বদরুল আহমেদ।
জেলা আহ্বায়ক কমিটি নবগঠিত উপজেলা নেতাদের আগামী এক মাসের মধ্যে সকল ইউনিয়ন কমিটি গঠন করে জেলা শাখায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
ছবিতে দেখা যায়— আহ্বায়ক সাবাল তালুকদার লাল পাঞ্জাবিতে, মধ্যের সদস্য সচিব ইমরান নীল শার্টে এবং নিচে রয়েছেন যুগ্ম আহ্বায়ক আবুল কালাম।