• সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
Headline
দেবীগঞ্জে রাতের শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি, প্রাথমিকভাবে আক্রান্ত প্রায় ১৯ হেক্টর জমি লাখাইয়ে বুল্লাবাজার এ বিল্ড টেক ইন্জিনিয়ারিং এর উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল লাখাইয়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সহ কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা লাখাইয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা জাসদের শ্রদ্ধা নিবেদন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন লাখাইয়ে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন লাখাইয়ে এ বছর বোরোধান বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝিলিক হবিগঞ্জ জেলায় নবাগত পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ-এর যোগদান

লাখাইয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

এম এ ওয়াহেদ / ৮০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

এম এ ওয়াহেদ, লাখাই হবিগঞ্জ প্রতিনিধি:

লাখাইয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে দুপুর বেলা উপজেলা প্রশাসনের আয়োজনে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহিতুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ এর হুইপ ও হবিগঞ্জ লাখাই শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জিকে গউছ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডক্টর আক্তার আহাদ চৌধুরী স্বপন, সাধারণ সম্পাদক এডভোকেট সামছুল ইসলাম,
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও গীতা থেকে পাঠ করেন বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়।
আলোচনায় অংশ নেন বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, কেশব চন্দ্র রায়, নুরুল ইসলাম, লাখাই উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ আবুল কাসেম।
সভায় বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুলেল শুভেচছা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সন্মাননা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ।
সভায় প্রধান অতিথি হুইপ আলহাজ্ব জিকে গউছ এমপি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ সকল শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন যারা মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শাহাদাত বরন করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি’ এবং সকল বীরমুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের সুস্বাস্থ্য রুহের মাগফেরাত কামনা করে আমরা তাদের আজীবন শ্রদ্ধাভরে স্মরণে রাখবো। বীরমুক্তিযোদ্ধা ও বীরউত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর সুযোগ্য সন্তান আজ দেশের প্রধানমন্ত্রী। তাঁর গতিশীল নেতৃত্ব ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সকলের ঐক্য বদ্ধ প্রয়াস চালিয়ে যেতে হবে। অতীতের সকল ভেদাভেদ ভূলে ঐক্য বদ্ধভাবে দেশের উন্নয়নের জন্য কাজকরে যেতে হবে। গণমানুষের আশা আকাংখার প্রতি ফলন ঘটাতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd