• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ঈদুল ফিতর উপলক্ষে এমপি এস এম ফয়সল এর সঙ্গে মাধবপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

এম এ ওয়াহেদ / ১৩৮ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ( মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মুহাম্মদ ফয়সল এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ সাক্ষাতে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী , সাধারণ সম্পাদক কয়েস আহমেদ সালমান, কার্যকরী কমিটি সদস্য এম এম গউছ, মোক্তার হোসেন, জালাল উদ্দীন লস্কর প্রমূখ। এসময় মাধবপুর প্রাথমিক শিক্ষক ঐক্যজোটের সাধারণ সম্পাদক নয়ন চৌধুরী উপস্থিত ছিলেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এলাকার চলমান উন্নয়ন কার্যক্রম, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং পারস্পরিক সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয়। সাংসদ এস এম ফয়সল এলাকার উন্নয়ন কর্যক্রমে সাংবাদিক সমাজের ভুমিকা রাখার বিষয়ে দিকনির্দেশনা দেন ও সহযোগিতা কামনা করেন। এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ এমপি এস এম ফয়সাল এর দীর্ঘ রাজনৈতিক জীবনে জনকল্যাণে তাঁর অবদানের প্রশংসা করেন। তাঁরা বলেন, তাঁর নেতৃত্বে মাধবপুর-চুনারুঘাট এলাকায় দৃশ্যমান উন্নয়ন সাধিত হয়েছে, যা সর্বমহলে প্রশংসিত। সাক্ষাৎ শেষে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে ভবিষ্যতেও সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd