এম এ ওয়াহেদ
লাখাই ( হবিগঞ্জ) প্রতিনিধি:
লাখাইয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন বাস্তবায়ন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ইসলামী আন্দোলনের লাখাই শাখার সভাপতি কাজল মিয়া কে আহবায়ক ও মাওলানা ইলিয়াস আহমদ চৌধুরী কে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর বামৈ হাজী আলাউদ্দিন মার্কেট মসজিদে কাজল মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি আলহাজ্ব আসাদুজ্জামান লিটনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ ৩ আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব মহিব উদ্দীন আহমেদ সোহেল। প্রধান অতিথি এমপি পদপ্রার্থী মহিব উদ্দীন আহমেদ সোহেল উপস্থিত নেতা কর্মীদের উদ্যেশ্যে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতা পাখা মার্কায় ভোট দিয়ে এ দেশে ইসলামী হুকুমমত কায়েমের লক্ষ্যে ভোটারদের কে ইসলামের মৌলিক বিষয়ে পরামর্শ দিতে নেতাকর্মীদের কাছে আহবান জানান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি আলহাজ্ব শামসুল হুদা, মাওলানা সাদেকুর রহমান, মাওলানা মহিবুর রহমান, মাওলানা ইলিয়াস আহমদ চৌধুরী, মাওলানা নাসির উদ্দীন, আলহাজ্ব এনামুল হক, মাওলানা আমিনুল ইসলাম, মুহাম্মদ মুযযামিল হক কমর উদ্দীন,তোফাজ্জুল হক, আব্বাছ উদ্দীন সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। মতবিনিময় সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইলিয়াস আহমদ চৌধুরী। পরিশেষে দোয়ার মাধ্যমে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।