এম এ ওয়াহেদ লাখাই, হবিগঞ্জ প্রতিনিধিঃ
লাখাইয়ে বিএডিসির ডিএপি সার পাচার কালে ২০ বস্তা সার জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।এসময় পাচারে জড়িত ডিলার বাবুল এন্টারপ্রাইজ এর সত্তাধিকারী মোশাহিদ আহমেদ বাবুলকে ১০ হাজার টাকা নগদ অর্থদন্ডের আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অনুপম দাস অনুপ।
সূত্রে জানা যায় গোপন সংবাদ এর ভিত্তিতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বুল্লাবাজার এর ডিলার বাবুল এন্টারপ্রাইজ এর সত্তাধিকারী মোজাহিদ আহমেদ বাবুল এর ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২০ বস্তা ড্যাপ সার পাচার কালে বুল্লাবাজার নৌকা ঘাটে গিয়ে আটক করে তা জব্দ করা হয়।এ সময় ভ্রাম্যমাণ আদালত ডিলার মোশাহিদ আহমেদ বাবুল কে নগদ ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম বলেন কৃষি বিপনন আইন ২০১৮ অনুযায়ী ডিলার বাবুল কে ১০ হাজার টাকা নগদ জরিমানা করে তা আদায় করা হয়।জব্দ করা ২০ বস্তা সার গরীব কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোবাইল পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন লাখাই থানার পুলিশ।