এম এ ওয়াহেদ, লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
লাখাই থানা পুলিশের পৃথক অভিযান পলাতক আসামী সহ তিন আসামী গ্রেপ্তােরের খবর পাওয়া গেছে। আসামীরা হলেন আব্দুল মমিন, মোঃ সাদ্দাম ও মনাই মিয়া। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী জানান, পুলিশের উপপরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ বুধবার দিবাগত রাতে করাব ইউনিয়নের সিংহগ্রামে অভিযান চালিয়ে অনু মিয়ার ছেলে মনাই মিয়া প্রকাশ বদর মিয়া এবং পুলিশের উপপরিদর্শক প্রনয় কুমার সরকার সঙ্গীয় পুলিশ ফোর্স সহ বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে ভাদিকারা গ্রামের মৃত লাজু মিয়ার ছেলে মোঃ সাদ্দাম (৩১) কে আটক করে ও এ এস আই আনোয়ারুল হক সঙ্গীয় পুলিশ ফোর্স সহ বৃহস্পতিবার সন্ধায় সন্তোষপুর গ্রামে অভিযান চালিয়ে বি-বাড়ীয়া জেলার নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামী সন্তোষপুর গ্রামের আব্দুল আলী প্রকাশ আঃ রশিদের ছেলে আব্দুল মমিন (৩৭) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আসামী আব্দুল মমিন কে শুক্রবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে এবং অন্য ২ আসামীকে বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।