এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
লাখাইয়ে আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে জাতীয় প্রানী সম্পদ সপ্তাহ -২০২৫।
এ উপলক্ষে আগামী ২৬ নভেম্বর বামৈ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে র্যালি ও মেলা।এ মেলায় অংশ নিবে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর খামারিদের গরু,মহিষ,ভেড়া ছাগল সহ বিভিন্ন প্রজাতির প্রানী।
বামৈ হাইস্কুল মাঠে মেলার আয়োজন নিয়ে খামারিদের মধ্যে অসন্তোষ চলছে। খামারীরা জানান প্রতি বছর প্রানী সম্পদ সপ্তাহে উপজেলার প্রাণকেন্দ্র হ্যালিপ্যাড মাঠে এ মেলার আয়োজন হয়ে আসছে।এতে উপজেলার সকল এলাকার লোকজনের সুযোগ সৃষ্টি হয় এবং সকলের এ মেলা উপভোগ করা সহজতর হয়।তাছাড়া উপজেলার কর্মকর্তারাও প্রত্যক্ষ করতে পারেন। আমরা খামারীরাও আমাদের গবাদিপশু নিয়ে অংশ নিতে স্বাচ্ছন্দ ভোগ করে থাকি।কিন্তু এ বছর সেই মাঠে মেলার আয়োজন না করে বামৈ মাঠে মেলার আয়োজন করায় আমরা স্বস্তি পাচ্ছি না।
তাই এ বছরও উপজেলার হ্যালিপ্যাড মাঠে মেলার আয়োজন করার অনুরোধ রইলো।
এ বিষয়ে খামারী নুরুল ইসলাম সাফি জানান আমরা প্রতি বছর মেলায় গরু নিয়ে অংশ নিয়ে আসছি। কিন্তু এবছর বামৈয়ে মেলার আয়োজন হওয়ায় কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছে।