• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে বসত ভিটা দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ আহত ১০ জন

এম এ ওয়াহেদ / ১০২ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

লাখাই উপজেলার পূর্ব কাটিহারা গ্রামে বসত ভিটা দখল মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছে। আহতরা হলেন মুকিন মিয়া (২৫) রাকিব মিয়া (২০) হবি রহমান (১৮) বিলাল মিয়া (৪৫) সজল মিয়া (১৮) আমিনা খাতুন (৩৮) সালাউদ্দিন(৩৮) রুখসানা (৩৬) রনি (১৫) সুত্রে জানা যায় একই গ্রামের শের আলী ও ছালমা ও শামসুন্নাহার স্বামীর আব্দুল আহাদ ও ছায়েদ মিয়াদের মাঝে দীর্ঘদিন ধরে একটি বসত ভিটা নিয়ে দন্ধ চলে আসছে এরই জের ধরে গতকাল সোমবার বিকেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এত উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহতের ঘটনা ঘটে। এ বিষয়ে শের আলী জানান, এস এ ও আর এস রেকর্ড মূলে আমরা মালিক। তিনি আরও বলেন আব্দুল আহাদ গংরা আমাদের ঘরদোর ভেঙে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। অপর পক্ষের ছালমা আক্তার ও শামসুন্নাহার জানান আমরা বিগত ৪০ বছর পূ্বে মৃত ঠান্ডা মিয়ার স্ত্রী বানেছা খাতুনের কাছ থেকে আমরা রেজিষ্ট্রি দলিল মূলে মালিক থাকিয়া ভোগ দখল করে আসিতেছি। সোমবার বিকেলে দখল নিয়ে উভয় পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী বলেন সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশের উপপরিদর্শক নুরুল ইসলাম মুন্সি সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd