এম এ ওয়াহেদ, লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
লাখাই উপজেলার বুল্লাবাজার এ কনসালটেন্সি ফার্ম ” বিল্ড টেক ইন্জিনিয়ারিং ” নামে প্রতিষ্ঠান এর উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকাল ৫ ঘটিকায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এডভোকেট হাফিজুল ইসলাম, এডভোকেট আলী নোয়াজ,পূর্ব সিংহগ্রাম তাজুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা মনিরুল ইসলাম, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ, সহসাধারণ সম্পাদক ইয়াকুব হাসান অন্তর,সাংবাদিক সুমন আহমেদ বিজয়, কামাল হোসেন,বাংলাদেশ প্রেসক্লাব এর সভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন, , বুল্লাবাজার ব্যকস এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী সোনাই,আদর্শ সাহিত্য পাঠাগার এর সাধারণ সম্পাদক তাফাজ্জল হক, জসিম উদ্দিন, বিল্ড টেক ইন্জিনিয়ারিং এর সত্তাধিকারী ইন্জিনিয়ার আশরাফুজ্জামান সোহেল সহ বাজারের ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সিংহগ্রাম ইয়াসিনিয়া ইসলামি মাদ্রাসার মোহতামিম মাওলানা সোহাইল আহমেদ।