• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
Headline
মদনে শহীদ মিনারে জনতার ঢল: গভীর শ্রদ্ধায় পালিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন লাখাইয়ে ভাষা আন্দোলনে অমর শহিদদের স্বরণে আলোচনা সভা অনুষ্টিত “বিনয়ী মানুষ নিরহংকারী হয়”—দেবীগঞ্জে খতিবের জুমার বয়ানে নৈতিকতার আহ্বান সনাতনীরা মুক্তিযুদ্ধের পক্ষের দলকে সমর্থন করেছেন- বদেশ্বরীতে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ লাখাইয়ে পবিত্র রমজান উপলক্ষে বিভিন্ন হাট বাজার মনিটরিং রমজান মাসে দ্রব্যমূল্য যেন নাগালের বাইরে না যায় : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে শুরু পবিত্র সিয়াম সাধনা মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইকরা মডেল মাদ্রাসার র‍্যালি , পবিত্রতা রক্ষার আহ্বান দেবীগঞ্জ-বোদাবাসী পেলেন মন্ত্রী, উৎসবের আমেজ নির্বাচনী এলাকায়

লাখাইয়ে ভাষা আন্দোলনে অমর শহিদদের স্বরণে আলোচনা সভা অনুষ্টিত

এম এ ওয়াহেদ / ১০ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

এম এ ওয়াহেদ লাখাই ,হবিগঞ্জ প্রতিনিধিঃ

লাখাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে ভাষা আন্দোলনে শহীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারী) দুপুর বেলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা মহিবুর রহমান ও পবিত্র গীতা থেকে পাঠ করেন বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়।
আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলাম, থানা পুলিশ এর পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল আজম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মুহিতুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কাসেম, সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংবাদিক পারভেজ হাসান প্রমূখ।
সভায় আলোচকবৃন্দ মহান ভাষা আন্দোলনের শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের মায়ের ভাষা বাংলার যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে তা যথাযথভাবে সংরক্ষিত ও বাস্তবায়নের গুরুত্বারোপ করেন। তাঁরা ভাষা শহীদের স্মরণে ও তাদের শ্রদ্ধা নিবেদন করতে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মানের আহবান জানান।সেই সাথে প্রতিটি শহীদ মিনার এর যথাযথ সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করতে আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd