• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও গুণগত শিক্ষাব্যবস্থা নিয়ে শিক্ষক -শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ

মোহাম্মদ বাহার উদ্দিন / ৬২০ Time View
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

মোহাম্মদ বাহার উদ্দিন
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাইয়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার করাব রহমানিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মুফতি রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন শিক্ষক মো. আব্বাস উদ্দিন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাশ অনুপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

অভিভাবকদের মধ্যে আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন। এছাড়াও শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মো. আব্বাস উদ্দিন ও বিমল চন্দ্র দাসসহ আরও অনেকে।

বক্তারা বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে, হোম ভিজিট ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে হবে। পাশাপাশি ফলাফলের উন্নয়নে শিক্ষকদের আরও সক্রিয় ভূমিকা রাখা জরুরি।

আলোচনা শেষে ইউএনও অনুপম দাশ অনুপ মাদ্রাসার নামাজঘর এবং নির্মাণাধীন চারতলা ভবন পরিদর্শন করেন। এ সময় তিনি নামাজঘরের সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং ভবনের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd