• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাই উপজেলা ছাত্রদলের আহবায়ক ফখরুল সদস্য সচিব আজম কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে শোকজ

এম এ ওয়াহেদ / ১২৯ Time View
Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

এম এ ওয়াহেদ
লাখাই উপজেলা প্রতিনিধি:

লাখাই উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের আহবায়ক ও সদস্য সচিব কে দলীয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন মর্মে তথ্য সুত্রে জানা যায়। দলীয় তথ্য সুত্রে জানা যায় ১২ই জুন জাতীয়তাবাদী ছাত্র দলের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কর্তৃক এক বার্তায় তিনি উল্লেখ করে লিখেছেন যে, জাতীয়তাবাদী ছাত্র দলের লাখাই উপজেলা শাখার আহবায়ক ফখরুল ইসলাম ও সদস্য সচিব আজমের নাম উল্লেখ করে তিনি দলীয় প্যাডে লিখিত বার্তায় বলেন আপনারা দলীয় দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে না এই মর্মে আগামী ১৫ ই জুন তারিখের মধ্যে যথাযথ কারণ দর্শিয়ে একটি লিখিত জবাব স্ব শরীরে উপস্থিত হয়ে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর জমা দেয়ার জন্য নির্দেশ প্রদানের আদেশ দেন। এ বিষয়ে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ বায়েজিদ আহমেদ এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি কারণ দর্শানের বিষয়টি নিশ্চিত করে বলেন আমরা জানতে পেয়েছি ১১ জুন থানা থেকে একজন আসামী ছাড়িয়ে আনার জন্য দলীয় প্রভাব বিস্তার করার বিষয়টি আমাদের নজরে আসলে আমরা তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছি। এ বিষয়ে বার্তা প্রেরক জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি এ প্রতিবেদকে বলেন আপনি কোথায় থেকে জেনেছেন আমি তো এ বিষয়ে কিছু জানি না। ছাত্র দলের সদস্য সচিব আজম মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি শোকজ এর বিষয়ট স্বীকার করে বলেন আমাকে মৌখিক ভাবে জানিয়েছেন লিখিত কোন কাগজ দেয় নাই।ছাত্র দলের আহবায়ক ফখরুল ইসলামের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd