এম এ ওয়াহেদ , লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
লাখাই উপজেলার বুল্লা বাজার জনতা ব্যাংকের ম্যানেজার সুমন চন্দ্র দাস-এর বিরুদ্ধে গ্রাহকের সাথে অশুভ আচরণের অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা যায় ভুক্তভোগী
গ্রাহক রোমান মিয়া জানান, গত মাসে বিদ্যুৎ বিল নিয়ে বুল্লা বাজার জনতা ব্যাংকে গত ৪ তারিখে পরিশোধ করা সত্ত্বেও চলতি মাসে আমার বিলের কাগজে সেই বকেয়া বিল যোগ করে বিদ্যুৎ বিল আসায় এ বিষয়টি নিয়ে জনতা ব্যাংকের ম্যানেজার সুমন চন্দ্র দাসের কাছে জানতে চান যে বিল পরিশোধ হয়নি বলে দাবি করেন। তখন রোমান মিয়া অফিসের সিসি ক্যামেরা চেক করার অনুরোধ জানালে ম্যানেজার সিসিটিভি চেক করার জন্য লোক নেই বলে অপারগতা প্রকাশ করেন।
তখন রোমান মিয়া সাথে থাকা একজন গ্রাহক ম্যানেজার সুমন দাসকে “ম্যানেজার সাহেব” বলে সম্বোধন করলে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন ম্যানেজার সুমন চন্দ্র দাস। ম্যানেজার তখন গ্রাহকের উপর রেগে গিয়ে বলেন, “তুমি আমাকে ম্যানেজার সাহেব কেন বলবে? তুমি আমাকে স্যার বলবে! এই নিয়ে ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকের সাথে এক পর্যায়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাংক কর্মকর্তার ব্যাপারে বিভিন্ন মন্তব্য করতে দেখা গেছে।
এ ব্যাপারে ব্যাংক ম্যানেজার সুমন চন্দ্র দাস-এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন গ্রাহক রোমান মিয়ার সাথে বিদ্যুৎ বিল নিয়ে কিছু বাকবিতন্ডা হয়েছে এবং গ্রাহক কে আমি বুঝিয়ে বলেছি কম্পিউটার অপারেটর ২টার পরে আসবে তার পর যাচাই করে দেখে দিব। তবে স্যার কেন বলে নাই ম্যানেজার সাহেব কেন বললেন এ বিষয়টি অস্বীকার করেন। জনতা ব্যাংক বুল্লা বাজার শাখার ম্যানেজারের আচরণে ওই ব্যাংকের অনেক গ্রাহক অসন্তোষ প্রকাশ করে বলেন ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবী জানান ভুক্তভোগী গ্রাহকরা ।