• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

সব্দিগঞ্জ ঈদগাহে ঈদুল আযহার জামাত সকাল ৯টা ১৫ মিনিটে

মোঃ মকবুলার রহমান / ১৭৭ Time View
Update : শনিবার, ৭ জুন, ২০২৫

মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:

নীলফামারীর ডোমার উপজেলার ঐতিহ্যবাহী ও বৃহত্তম ঈদগাহ মাঠ—সব্দিগঞ্জ ঈদগাহ—এ পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে আজ সকাল ৯টা ১৫ মিনিটে। প্রতিবছরের মতো এবারও এ মাঠে লাখো ধর্মপ্রাণ মুসল্লির সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। শুধু ডোমার নয়, নীলফামারী জেলার বিভিন্ন প্রান্ত ও পার্শ্ববর্তী উপজেলা-জেলাগুলো থেকেও মুসল্লিরা এসে অংশ নেবেন এই বৃহৎ জামাতে।

ঈদের জামাতকে কেন্দ্র করে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং ঈদগাহ পরিচালনা কমিটি একত্রে প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করেছে। মাঠের নিরাপত্তায় মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ ফোর্স ও সেচ্ছাসেবক দল। মুসল্লিদের ওযু ও বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

সব্দিগঞ্জ ঈদগাহ ময়দান শুধু তার আয়তনের জন্যই নয়, বরং এর দীর্ঘদিনের ধর্মীয় ঐতিহ্য ও গাম্ভীর্যের জন্যও সুপরিচিত। এখানে ঈদুল আযহার জামাত এক গভীর তাত্পর্য ও আধ্যাত্মিকতার বার্তা নিয়ে আসে। ত্যাগের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে মুসল্লিরা নামাজে শরিক হন এবং নামাজ শেষে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন।

জামাতে অংশ নিতে ইচ্ছুক মুসল্লিদের সকাল ৯টার পূর্বেই ঈদগাহ মাঠে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে, যাতে জামাত যথাসময়ে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd