• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

সাংবাদিক নির্যাতন মামলায় জামিন নামঞ্জুর,কারাগারে কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন

মোঃ আব্দুর রাজ্জাক সরকার / ১৭৩ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ আব্দুল রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোছাঃ সুলতানা পারভীনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সাংবাদিক নির্যাতনের ঘটনায় দায়ের করা ফৌজদারি মামলায় তিনি বর্তমানে কুড়িগ্রাম জেলা কারাগারে রয়েছেন।

২০২০ সালের ১৩ মার্চ মধ্যরাতে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমাণ আদালতের নামে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক রাখার অভিযোগ এনে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। এই ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

পরবর্তীতে তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সুলতানা পারভীনসহ চারজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। তবে মামলার আসামি হওয়া সত্ত্বেও তারা জামিন নেননি, ফলে আদালত তাদের পলাতক হিসেবে বিবেচনা করেন। এ কারণে হাইকোর্ট তাদের ওকালতনামা ফেরত দেন এবং পোস্টিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে রুল জারি করেন।

সাংবাদিক নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় সুলতানা পারভীনসহ চারজনের বিরুদ্ধে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চার্জশিট দাখিল করেছে। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে এবং আদালতের নির্দেশে সুলতানা পারভীন কুড়িগ্রাম জেলা কারাগারে রয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd