• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ দেনমোহর পরিশোধের ব্যর্থতায় তিন মাসের জেল ও নিঃস্ব স্বামীর দায়মুক্তির আইনি বিশ্লেষণ! লাখাইয়ে শিশু মানছুরা হত্যা: অপকর্ম ঢাকতে হত্যার অভিযোগ, ডিএনএ পরীক্ষাসহ তদন্তে অগ্রগতি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা দেবীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বাসের ধাক্কায় মা ও কন্যার মৃত্যু, আহত আরও দুইজন চাঁপাইনবাবগঞ্জের গ্রাম ও শহরকে গ্রীন ক্লিন করার অঙ্গীকারবদ্ধ — নূরুল ইসলাম বুলবুল ভোগডাবুরী ইউনিয়নে হাট-বাজারে ঘুরে জনগণের সঙ্গে মতবিনিময় করলেন এমপি আব্দুস সাত্তার চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে এতিমদের সাথে নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুলের ইফতার বসতবাড়ীতে অনধিকার প্রবেশ, শ্লীলতাহানি, মারধর, ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাবেক এমপি মমতাজ বেগম গ্রেপ্তার, ডিবি হেফাজতে

মোঃ মকবুলার রহমান / ৬১৩ Time View
Update : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, আত্মগোপনে থাকা অবস্থায় রাত ১১টা ৪৫ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে মমতাজ বেগম মিন্টো রোডের ডিবি কার্যালয়ে অবস্থান করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। এসব মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

উল্লেখ্য, মমতাজ বেগম একসময় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গান গেয়ে আলোচনায় আসেন। তিনি সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মানিকগঞ্জ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন।

এর আগে, ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে ২০১৪ সালে সরাসরি নির্বাচন করে আবারও মানিকগঞ্জ-২ আসন থেকে জয়ী হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd