• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় সনাতনীদের বিশেষ প্রার্থনা সভা

বিমল কুমার রায় / ৯২ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

বিমল কুমার রায়,পঞ্চগড় জেলা প্রতিনিধি:

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে এক বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বোদা উপজেলার পাঁচপীর মেনাগ্রামে পঞ্চগড়-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদের নিজ বাড়ির উঠানে এই প্রার্থনা সভার আয়োজন করা হয়। সভায় বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক, পুরোহিতসহ প্রায় তিন হাজারের অধিক সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড়-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এক আপসহীন নেত্রী। তাঁর প্রয়াণে দেশ একজন সাহসী রাষ্ট্রনায়ককে হারিয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট পঞ্চগড় জেলা আহ্বায়ক প্রেমাশিষ রায় প্রধান এবং সদস্য সচিব অন্ন প্রসাদ রায়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ সীসা, দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায়, পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায়, পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিভূষণ রায়, চেংঠি হাজরাডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অনীল চন্দ্র রায় এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নবীন চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায়।

প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন ডা. দ্বিজেন্দ্র নাথ রায়। সভায় বোদা ও দেবীগঞ্জ উপজেলার ২০টি ইউনিয়ন ও ২টি পৌরসভার সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ পৃথকভাবে বক্তব্য প্রদান করেন। তাঁরা সবাই মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর রাজনৈতিক জীবন, গণতন্ত্রের প্রতি অবদান ও মানবিক দিকগুলো গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সভা শেষে বিশেষ প্রার্থনার মাধ্যমে মরহুমার আত্মার শান্তি কামনা করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd