• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশযাত্রা: উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠিত

মোঃ মকবুলার রহমান / ৫৮৬ Time View
Update : সোমবার, ১২ মে, ২০২৫

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সম্প্রতি ৭ মে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশের বাইরে গমন করেন। এই ঘটনাকে ঘিরে প্রশাসনিক বিভিন্ন প্রশ্ন উঠায় বিষয়টি খতিয়ে দেখতে সরকার একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে।

রবিবার (১১ মে) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন—পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌপরিবহন ও শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

কমিটির কাজের আওতায় রয়েছে—
ক) সাবেক রাষ্ট্রপতি কীভাবে ৭ মে আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে গমন করলেন,
খ) এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের দায়িত্বে গাফিলতি বা ব্যত্যয় ঘটেছে কিনা তা নিরূপণ,
গ) দায়ীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সুপারিশ প্রদান।

কমিটি প্রয়োজনে সংশ্লিষ্ট দফতর ও সংস্থার সহায়তা নিতে পারবে, প্রাসঙ্গিক নথিপত্র ও সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করতে পারবে এবং প্রয়োজনে নতুন সদস্যও কো-অপ্ট করতে পারবে। এ তদন্ত কমিটিকে প্রশাসনিক সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

কমিটি আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd